২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়া রাজবাড়ীতে শিক্ষা সফরে আসা পর্যটকের উপর স্থানীয় বখাটেদের হামলা

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ীতে শিক্ষা সফরে আসা পর্যটকের উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

রাজশাহী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র পুঠিয়া উপজেলার সংলগ্ন পুঠিয়া রাজবাড়ি এলাকায় অটো রিক্সা চালক উপজেলার কান্দ্রা গ্রামের খায়েরদ্দিনের ছেলে মাসুম ও স্থানীয় বখাটে ছেলেরা মিলে এই হামলা চালায়।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়ার রাজবাড়িতে শিক্ষা সফরে আসেন গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার, সদরগঞ্জ এলাকার, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুনঃ   গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিক্ষা সফরে আসা ছাত্র-ছাত্রীরা বাস থেকে নামার সময় একটি অটো রিক্সার সঙ্গে এক শিক্ষকের ধাক্কা লাগে। ভুক্তভোগী শিক্ষক অটো রিক্সা চালককে দেখে শুনে চালাতে বললে অটো রিক্সা চালক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে গালিগালাজ করেন।

অটো রিক্সা চালকের গালিগালাজ এর প্রতিবাদ করেন উপস্থিত ছাত্র-ছাত্রীরা। এতে দুই পক্ষের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অটো রিক্সা চালক স্থানীয় বখাটেদের সহযোগিতা নিয়ে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করেন এতে শিক্ষকসহ আহত হন ৭ জন।

আরও পড়ুনঃ   ব্রাজিল-আর্জেন্টিনা কবে বিশ্বকাপ জিতবে? যা বলছে চ্যাটজিপিটি

পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। ৩ জন গুরুত্ব আহত হলে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST