২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শীতের সকালে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন; ছুটি-ছাটার মধ্যে থাকলে উড়াল দেন দেশের বাইরে। সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই নায়িকা।

শোবিজ অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।

এদিকে চলছে মাঘ মাস। ফলে শীতের প্রকোপও বেশি। এমনই মাঘের সকালে একটুখানি রৌদ্রচুম্বন কে না চায়! তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে উঠলেন বিদ্যা সিনহা মিম; সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে।

আরও পড়ুনঃ   হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।’

আরও পড়ুনঃ   সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। এ ছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST