২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন খবর দিলো রাজশাহী

অনলাইন ডেস্ক : বিপিএলের চলমান একাদশ আসরে নবাগত দল দুর্বার রাজশাহী। খেলার চেয়ে বাইরের বিষয়েই তারা বারবার খবরের শিরোনামে আসছে। মূলত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার কারণেই টালমাটাল অবস্থা ফ্র্যাঞ্চাইজিটির। এরই মাঝে শোনা যাচ্ছিল— দলটির এক শ্রীলঙ্কান ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন বিসিবিকে। এরপরই আজ (বুধবার) নতুন করে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছে রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান।

পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের দুশ্চিন্তা না করার আহবান জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই কর্মকর্তা। সেখানে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন। কেবল তাই নয়, ১৬ জানুয়ারির মধ্যে রাজশাহীর খেলোয়াড়রা প্রথম দফায় (ইনস্টলমেন্ট) পারিশ্রমিক পেয়েছেন বলেও দাবি শফিক রহমানের।

আরও পড়ুনঃ   আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি’র

পারিশ্রমিক বিতর্ককে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে রাজশাহীর এমডি শফিক ভিডিও বার্তায় বলেন, ‘বিশেষত ক্রিকেটারদের আমি স্পষ্টভাবে বলতে চাই যে, কিছু ব্যবস্থাপনাজনিত কারণে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আর্থিক কোনো ব্যাপারে তাদের কখনোই ভুগতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের পারিশ্রমিক পেয়ে যাবে। ক্রিকেটার এবং স্টাফদের দেওয়া আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট যে, নির্দিষ্ট সময়েই পারিশ্রমিক হাতে পাবে তারা।’

আর্থিক বিষয়ের সমাধান করার পাশাপাশি মাঠের খেলায়ও শক্তি বাড়াতে চায় রাজশাহী। সেজন্য তারা সবার সমর্থনও কামনা করেছেন। বিপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজির পরামর্শকেও স্বাগত জানানোর অভিপ্রায় দেখিয়েছে তাসকিন আহমেদের এই দল। এর আগে টুর্নামেন্টের শুরু থেকে এনামুল হক বিজয় দলটির অধিনায়ক থাকলেও, গত সোমবার তাসকিনকে তার স্থলাভিষিক্ত করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ লাইনস স্কুলে ফের উত্তেজনা

প্রসঙ্গত, এর আগে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় একদিন অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। কেবল তাতেই তারা আটকে থাকেননি, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে তারা রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে বৈঠকসহ নানা আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানায় দলটি। এরই মাঝে বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে তাসকিনকে অধিনায়কত্ব দেয় রাজশাহী। আর গতকাল এলো বিদেশি ক্রিকেটার লাহিরু সামারাকুনের বিসিবিকে অভিযোগ দেওয়ার খবর!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১১

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৩

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৪

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১৬

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

১৭

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১৯

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

২০

Design & Developed by: BD IT HOST