২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মাঠে না থেকে বাসায় বসে খেলা দেখা সবচেয়ে কষ্টের ছিল : সৌম্য

অনলাইন ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। ধীরে ধীরে সেই চোট কাটিয়ে উঠেছেন সৌম্য।

কবে নাগাদ মাঠে নামবেন সেটি এখনও নিশ্চিত নয়। তবে এরই মধ্যে বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন সৌম্য। আজ (মঙ্গলবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য বলছিলেন ইনজুরির কঠিন সময়ের কথা, ‘ইনজুরির সময়ে একটা কঠিন সময় ছিল। সবথেকে কষ্টের সময় ছিল যে বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।’

আরও পড়ুনঃ   ওরিয়নের ওবায়দুল করিম ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

পরে বিপিএল নিয়ে সৌম্য জানালেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে ভালো করছে। এটা যদি ধারাবাহিকতা রাখা যায় প্রতিদিন তাহলে টি-টোয়েন্টিতেও আমরা উন্নতি করতে পারব। আমরা জানবো ২০০ রান কিভাবে করতে হয়, দশটা উইকেট কিভাবে নিতে হয়। তো এটা আমাদের আয়ত্তের ভেতর থাকবে। তো অন্য কোথাও গেলে আমরা প্রেসারে পড়বো না, প্রেশারটা ইজিলি হ্যান্ডেল করতে পারবো।’

নিজের উন্নতি নিয়ে সৌম্য জানালেন চেষ্টার সবটুকু দেওয়ার কথা, ‘আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। উন্নতির তো শেষ নেই আসলে আরো অনেক উন্নতি আছে।’

আরও পড়ুনঃ   কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

সৌম্য বললেন বিশ্বাস রাখার কথা। উদাহরণ টানলেন গ্লোবাল লিগের শিরোপা জয় করা নিয়ে, ‘সবাই যদি আমরা বিশ্বাস করি যে পারবো তাহলে পারবো। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারব। আমরা আগে নেগেটিভ কথা বলি। ওই টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম আমরা যদি তিন সাইডে ভালো করতে পারি আমরা জিততে পারবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST