২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : চারঘাটে রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২০ জানুয়ারি চারঘাট মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিল্লুর রহমান পিটার (৩৪)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ২০ জানুয়ারি রাতে টায় চারঘাট থানার হল মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারেন, চারঘাট মেরামতপুর মন্ডলপাড়া গ্রামের ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারকে আটক করে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ৪৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST