২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষক ও ক্যাম্পাস সংবাদদাতাদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ ও অন্যান্য সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং ঐ বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।২১ জানুয়ারি দুপুরে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, আমরা অংশীজনদের মতামত গ্রহণ করছি। সবচেয়ে বড় অংশীজন হচ্ছে গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতা তথা ভোক্তা। ঢাকাতে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছি। ঢাকার বাইরে আপনাদের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী) সাথে বসেছি। আপনারা সাংবাদিকতা শেখাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা এ খাতে আগ্রহ দেখাচ্ছেনা বা টিকে থাকছে না। তিনি এ থেকে পরিত্রাণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ আহ্বান করেন।

আরও পড়ুনঃ   বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, শুনেই ক্ষেপে গেলেন গম্ভীর

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকরা তাদের বস্তুনিষ্ঠ হতে শেখান কিন্তু তারা দেখেন কোনো কোনো মিডিয়া হাউজ তাদের নিয়োগ দিয়ে কোনো বেতন দেয় না। তারা এমন ভাব করে যেন নিয়োগ দিয়েই করুণা করেছে। কখনও কখনও ক্যাম্পাস সংবাদদাতাদের ওপর এমন চাপ দেওয়া হয় যে, তাদের অনেক সময় পরীক্ষার ফলাফল খারাপ হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশের ক্রিকেট : সবাই কেন ক্যালকুলেটর খুঁজছে?

শিক্ষক প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জনসংখ্যা অধিক হলেও অর্থনীতির আকার কিন্তু বড় নয়। আমাদের এতগুলো মিডিয়া প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখতে হবে। যে মিডিয়া সাংবাদিকদের বেতন দিতে পারে না সে মিডিয়া থাকার দরকার নেই।

এ সময় শিক্ষকবৃন্দ আন্তর্জাতিক গণমাধ্যমের মতো আমাদের মিডিয়া হাউজগুলোর গাইডলাইন থাকা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST