২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল নাইজেরিয়া

অনলাইন ডেস্ক : নাইজেরিয়াকে খেলার দুনিয়াতে সবচেয়ে ভালোভাবে মনে রাখা যায় ফুটবলের জন্য। সঙ্গে ট্র্যাক এন্ড ফিল্ডের ইভেন্টেও অলিম্পিকে নাইজেরিয়াকে দেখা যায় নিয়মিত। কিন্তু ক্রিকেটের জন্য নাইজেরিয়া একেবারেই অপরিচিত। প্রথমবারের মতো সেই দেশটির ক্ষুদে নারী ক্রিকেটাররা এসেছেন আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে।

আর প্রথম আসরেই বড় এক অঘটনের জন্ম দিয়ে ফেলেছে তারা। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ২ রানের ব্যবধানে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা। প্রথম দুই ম্যাচ শেষে এখনো তারা বিশ্বকাপে অপরাজিত!

আরও পড়ুনঃ   ছাত্রলীগ সভাপতিসহ ৪ জন আজীবন, হল থেকে স্থায়ী বহিষ্কার ৪২

মালয়েশিয়াতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের।

জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুনঃ   কোরবানি দিতে গিয়ে আহত : দুই দিনে চিকিৎসা নিয়েছেন ৬৪১, ভর্তি ২০৭

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST