১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বরিশালের কাছে হেরে যাদের দুষলেন চিটাগাং কোচ

অনলাইন ডেস্ক : পাওয়ার প্লেতেই ৫ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটাগাং কিংস। এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনোরকমে একশ পার হয়। ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ফরচুন বরিশাল।

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।

আরও পড়ুনঃ   ৩৬ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ম্যাচ হারের পর দলটির সহকারী কোচ এনামুল হক জানালেন হারের কারণ। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডারের ব্যর্থতা। যদি দেখেন টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে যদি ৩-৪টা উইকেট পড়ে যায়, আমরা ৬টা ব্যাটার নিয়ে খেলি। ফলে আজকে টেইলএন্ডার এক্সপোজড হয়েছে। আশা করব ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করলে আমরা কামব্যাক করতে পারব।’

চট্টগ্রামের উইকেট নিয়ে কোনো আপত্তি নেই এনামুলের , ‘না উইকেটে কোনো ঝামেলা ছিল মনে হয় না। ভালো বোলিং বলতে পারেন। এখনও পর্যন্ত উইকেট বেশ ভালো হয়েছে এই বিপিএলে চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয়।’

আরও পড়ুনঃ   বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

এনামুল আরো বলেন নিজ দলের ব্যাটিং নিয়ে, ‘আসলে দ্রুত উইকেট পড়ে গেছে। (গ্রাহাম) ক্লার্ক যেমন আমাদের খুব ভালো ব্যাট করছিল টুর্নামেন্টজুড়ে। উসমানও রানে ছিল। দুইটা ফর্মের প্লেয়ার আউট হয়ে যাওয়ায় আমরা কিছুটা পিছিয়ে গেছি, সংগ্রাম করেছি। এই বিপিএলে সাধুবাদ দিতে হয় কিউরেটরদের। আশা করব হাই স্কোরিং ম্যাচই হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST