১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জনগণ সঙ্গে না থাকলে কী হয় ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক : জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনের জাতীয় নির্বাচন এত সহজ নয়। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন কীভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো না। সহকর্মীবৃন্দ দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার আমার কোনো স্থান নেই। নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন।

আরও পড়ুনঃ   অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের সহস্রাধিক যাত্রী

তারেক রহমান বলেন, এখনও সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি। যারা এমন করছে বা করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে; আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

তারেক রহমান বলেন, জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের পাশে রয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের শত্রু হোক সেটা কি জাতির জন্য ভালো হবে? আপনাদের মাথায় এতটুকু সেন্স থাকতে হবে।
এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষ যেভাবে চায় সেভাবে চলার। দিনশেষে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিককর্মী হিসেবে মানুষের কাছে, ভোটারের কাছে আপনাকে যেতে হবে।

আরও পড়ুনঃ   বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের সাথে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে। কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয়, যত সহজ আপনারা ভাবছেন। ভাবতে পারেন বিএনপির তো গ্রাম পর্যন্ত শাখা প্রশাখা রয়েছে; এত বড়াইয়ের কিছু নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, কবি সাংবাদিক আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST