১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শপথ অনুষ্ঠান: ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে এরইমধ্যে ট্রাম্প দেশটির রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে শনিবার সকালে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

আরও পড়ুনঃ   গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না

ট্রাম্প এনবিসি নিউজকে আরও বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিষ্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

আরও পড়ুনঃ   ইরানে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় : পেন্টাগন

ধারণা করা হচ্ছে, প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর রোববার ওয়াশিংটনে ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST