১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক বিতর্কের মাঝে নতুন ২ বিদেশি ক্রিকেটার কিনল রাজশাহী

অনলাইন ডেস্ক : গত দুই দিন ধরে আলোচনার শীর্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় অনুশীলন বাতিলকে কেন্দ্র করে তারা খবরের পাতায়। এরই মাঝে রাজশাহী নতুন করে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল। আজ (শুক্রবার) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল এবং আফগানিস্তানের পেসার আফতাব আলমকে নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী।

বিপিএলের চলতি আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই বিদেশি ক্রিকেটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলছে দুর্বার রাজশাহী। সেই ম্যাচের একাদশে আছেন নতুন করে ডাক পাওয়া দুই ক্রিকেটারই। এর মধ্যে উইন্ডিজ অলরাউন্ডার দেয়াল গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনের ভোটার গাইডলাইন প্রকাশ

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ৩৪ বছর বয়সী ক্যারিবীয় এই অলরাউন্ডার খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, শারজাহ ওয়ারিয়র্স, নিউইয়র্ক স্ট্রাইকার্সের মতো দলে খেলেছেন দেয়াল।

আরও পড়ুনঃ   সরকারি প্রতিষ্ঠানের ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, আফগান পেসার আফতাব ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে ২৭ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলে মোট ৫২ উইকেট শিকার করেছেন। মাঠ মাতিয়েছেন এলপিএল ও এপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ ছাড়াও চট্টগ্রাম পর্বে আরও তিনটি ম্যাচ খেলবে রাজশাহী। ১৯ জানুয়ারি খুলনা, ২০ জানুয়ারি চিটাগং কিংস আর ২৩ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST