১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, তিনজনকে পুলিশে সোর্পদ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকার শীষ মোহাম্মদের ছেলে শাহাদাত হোসেন (২৭)। বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাটোর সদরের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০)। শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী নাটোরের কানাইখালী এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে তাহসান হোসেন আকাশ (২১)।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শশুরের হাতে পুত্রবধূ ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এ সময় শাহাদত হোসেনসহ কয়কজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য ১ থেকে দেড় লাখ টাকা দাবি করা হয়। এ সময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবির বিষয়ে তিনজনকে আটক করে বোয়লিয়া থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগেও সমন্বয় পরিচয় দিয়ে একই ছাত্রের থেকে চাঁদা দাবি করেছিল বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমর একুশে বইমেলার সমাপনী আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

বাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখ

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ইদ সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

১০

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

১১

নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

রাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

১৯

আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST