১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৫ জানুয়ারি বিকেল ৪টায় এই সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। বাংলাদেশ পুলিশ এ বিষয়ে তাদের সহযোগিতা করছে। তিনি আরও বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। যে সকল পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে। এছাড়াও তিনি বলেন, পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। জনগণের সাথে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুন নাহার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা। বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST