১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে বড় চমক

অনলাইন ডেস্ক : ফখর জামানকে ফেরানো হবে কি হবে না, তা নিয়ে আলোচনা ছিল বিস্তর। কদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু বরাবরের মতোই এবারেও বেশ চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে ফখর জামানের।

আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে ইমাম ছিলেন উপেক্ষিত। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়। বিশেষত ফখর জামান ছিলেন সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল। তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই।

আরও পড়ুনঃ   ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

নজর ছিল আরও একজনের দিকে। তিনি ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, আপাতত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতি নিয়ে বসবাস করছি : এমপি বাদশা

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে প্রেরণ করেনি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসির কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।

পাকিস্তানের প্রাথমিক দল
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST