১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘পছন্দের মানুষ বলেন, তুই তো আমার বোনের মতো’

অনলাইন ডেস্ক : দক্ষিণ থেকে বলিউড-দুই জায়গাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। প্রকাশ্যে স্বীকার করেছেন প্রেমের কথা। শুধু দক্ষিণেই নয়, গোটা ভারতেই তামান্নার ভক্তসংখ্যা অনেক।

তবে জানেন কি, এমন এক তারকাকেও একসময় প্রেমে ব্যর্থ হতে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না শেয়ার করেছেন তার ছোটবেলার একটি মিষ্টি ও মজার স্মৃতি।

তখন তিনি পঞ্চম শ্রেণিতে পড়েন। তামান্নার কথায়, ‘‘ছেলেটি ছিল আমার এক বন্ধুর দাদা। তাকে দেখে খুব ভালো লাগত। সাহস করে একদিন মনের কথা জানালাম। কিন্তু তার জবাবে শুনলাম, ‘তুই তো আমার বোনের মতো!’ তখন আমি ভীষণ হতাশ হয়েছিলাম।’’

আরও পড়ুনঃ   অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু

এটি ছিল তামান্নার জীবনের প্রথম অসম্পূর্ণ প্রেমের গল্প। তবে বিজয় বার্মার আগে আরও দুইবার নাকি প্রেম এসেছিল অভিনেত্রীর জীবনে। কিন্তু সেগুলোও টেকেনি।

তামান্না বলেছেন, ‘প্রথমবার সম্পর্ক শেষ হয় কারণ, তখন আমি খুব ছোট ছিলাম। সম্পর্কের জন্য অনেক কিছু ত্যাগ করতে হতো, যা আমার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়বারের সম্পর্কেও মনে হয়েছিল, এটা আমার জন্য সঠিক নয়।’

আরও পড়ুনঃ   পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

তবে এখন বিজয়ের সঙ্গে তামান্নার সম্পর্ক নিয়ে বেশ খুশি তার অনুরাগীরা। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

গুঞ্জন চলছে, খুব শিগগিরই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। তাদের প্রেমের কাহিনি এবং ভবিষ্যৎ নিয়ে জানতে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১০

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১১

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১২

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৩

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৪

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৫

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৯

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST