১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে : বিমানবাহিনীর প্রধান

বগুড়া প্রতিনিধি : দেশের নবম বিমানবন্দর হিসেবে বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সঙ্গে ছিলেন।

বিমানবাহিনীর প্রধান বলেন, বগুড়া বিমানবন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমরা নতুন করে প্রস্তাব দেব। তবে বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, এ বিমানবন্দর চালু করতে হলে সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন, তবে বর্তমানে ৪৭০০ ফুট রানওয়ে আছে। এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল, তবে বর্তমানে এর সার্বিক অবস্থা সন্তোষজনক। এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ   আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি

তিনি আরও বলেন, এই রানওয়ে ভিভিআইপি ফ্লাইটের বিকল্প এবং জরুরি অবতরণ কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য, যা উত্তর-পশ্চিমাঞ্চলে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করবে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার সময় ত্রাণ কার্যক্রম এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েন নিশ্চিত করতে এটি একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।

বিমানবাহিনী প্রধান জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণের ব্যাপারে চেয়ারম্যান বেবিচক-এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা হয়েছে এবং বেবিচক চেয়ারম্যান একমত পোষণ করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার এর মাধ্যমে রানওয়ের উন্নতি সাধন এবং অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের জন্য পরবর্তীতে রানওয়ে বর্ধিতকরণ এর ব্যাপারে বেবিচক ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ   তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

এর আগে বিমানবাহিনী প্রধান বিমানবন্দর এলাকার পাশেই দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে। এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ জন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১০৯ একর জমি অধিগ্রহণ করে সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করে। প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে। কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST