৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিটিএসে যোগ দিতে ঘর ছাড়া কিশোরী, খুঁজছেন বাবা

অনলাইন ডেস্ক : জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড দল বিটিএসের টানে ঘর ছেড়েছেন এক কিশোরী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে পালিয়ে যায় ওই কিশোরী।

এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা মডেল থানায় মেয়ের নিখোঁজ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। কোরিয়ান ব্যান্ড দল বিটিএসে যোগ দিতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা তার বাবার।

আরও পড়ুনঃ   নায়িকাদের অশালীন ভিডিও খোঁজ, পরাগ বললেন ‘তাকে ফাঁসানো হয়েছিল’

ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকায় ঘটেছে।

কিশোরীর বাবা বলেন, গত বছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে আমার মেয়ে। সে বাসায় সবসময় মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। মোবাইল নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো সে। তাকে অনেক বুঝিয়েও কাজ হয়নি। সে বাসা থেকে পালিয়ে যাওয়ার যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায় ঘরের বিছানার ওপর। এর আগে বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়ায় চলে যাবে। এবার সে সত্যিই বিটিএস গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি। আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি।

আরও পড়ুনঃ   লফসের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখব। জিডি হয়েছে, বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST