১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

এনায়েতপুর থানায় ১৫ জনকে হত্যার মাধ্যমে ‘পুলিশের মেরুদণ্ড ভাঙার’ দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যার প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘এনায়েতপুরে ১৫ পুলিশ নিহত না হলে পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা আন্দোলন করে সেটি প্রারম্ভিক করেছি।’এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা বিএনপির নেতা বলছেন, এই বক্তব্য সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত। এর দায়ভার বিএনপি নেবে না। অন্যদিকে, সাইদুর রহমান বাচ্চুর দাবি তাঁর বক্তব্য এডিট করা হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্ক ভিটায় এক মতবিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমরা সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন করেছি। সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি ১৫ পুলিশ নিহত না হতো, তাহলে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে পুলিশের মেরুদণ্ড ভেঙে ২০২৪ সালের আন্দোলনকে প্রারম্ভিক (গতিশীল) করেছি।’তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমার যে বক্তব্য প্রচার করা হয়েছে তা এডিট করা। আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এই কাজ করেছে। পুলিশ হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। এ বিষয়ে মামলাও হয়েছে। আমার বক্তব্য এডিট করে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা করছে।’ এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মোবাইল ফোনে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বিএনপি হত্যার রাজনীতি করে না। পুলিশ হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। পুলিশ আওয়ামী লীগের নেতাদের আসামি করে মামলাও করেছে। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সুতরাং এটি পরিষ্কার, এনায়েতপুরে পুলিশ হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত। এর দায়ভার বিএনপি নেবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST