১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তাবলিগ সাদপন্থীদের বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : তাবলিগ জামাতের সাদপন্থীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা অংশগ্রহণ করেন। তারা গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় চারজন নিহতের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান।

আরও পড়ুনঃ   রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বাণীতে শেখ হাসিনার গুণগান

সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, যাতের নামে মামলা হয়েছে তাদের জামিন আবেদন বাতিল করা, দিল্লীর মাওলানা সাদ’কে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা, সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা।

আরও পড়ুনঃ   সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও জন-আকাঙ্ক্ষা পূরণে সুজনের সুপারিশমালা

বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমরান আলী, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ, কেশরহাট জামে মসজিদের খতিব মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST