১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডাইনি রূপে ধরা দিলেন জয়া আহসান!

অনলাইন ডেস্ক : ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; এর মধ্যে যদি সুর না আসে, তাহলে মেয়েটিকে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে!

এক পর্যায়ে সুরের সাধনা করা ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে এবং গলায় সুর আসে। আর গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান!

আরও পড়ুনঃ   তামান্না ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান: বলে বিতর্কে অভিনেতা

বিষয়টি খোলাসা করে বললে, সম্প্রতি চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। মা গুলতেকিন খানের সঙ্গে এই সিরিজের গল্পগুলো লিখেছেন নুহাশ।

এ সিরিজের শেষ পর্বে দর্শককে চমকে দিতেই ক্যামিও চরিত্রে হাজির হন জয়া। সেখানে মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।

ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দর্শকরা সবাই কম-বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি।’

আরও পড়ুনঃ   ১৭ বছরের অনীতকে অডিশনের লোভে ডাকা হয়, অতঃপর...

জয়া আহসান ছাড়াও ‘বেসুরা’ পর্বটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমানসহ অনেকে। ‘২ষ’ সিরিজের আবহ সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং বেসুরা পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST