৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে ‘বস্তি’ হিসেবে দেখানো ছবিই অস্কারে যায় : কঙ্গনা রানাওয়াত

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম ঠোঁটকাটা তারকা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি তিনি। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু এবার হঠাৎই অস্কার কমিটিকে একহাত নিলেন এই অভিনেত্রী। বললেন, অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায়, সেখানে দেখানো হয় দেশের বস্তি, দারিদ্রতার মতো গল্প! যে সকল ছবি ভারত বিরোধী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘যেই ছবিগুলি দেশের মান কমায়, সেগুলিই অ্যাকাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।’ ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিটিকে টেনে এনে তিনি বলেন, ‘এই ধরনের অখাদ্য ছবিই ভারতের মান নামিয়ে দেবে।’

আরও পড়ুনঃ   কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

কঙ্গনা বলেন, ‘সাধারণত তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যারা অস্কারের জন্য ছবি বাছাই করে, তারা দেশবিরোধী। এখন যে সব ছবি প্রশংসা কুড়াচ্ছে, আমি সেগুলি নিয়ে খুবই উত্তেজিত ছিলাম।’

নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি এমন কোনো ছবি নয়। পাশ্চাত্যের মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত। এসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। আমি ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার, কোনোটা নিয়েই মাথা ঘামাই না। এই চলচ্চিত্রটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। দেশভেদে রাজনীতি কীভাবে কাজ করে। আমরা জাতীয়তাবাদী হিসেবে, এই পুরস্কার অনুষ্ঠানগুলিকে বিশেষ পাত্তা দিই না’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST