৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে: সারজিস আলম

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, দেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে। কিন্তু তার আগে খুনি হাসিনা আমাদের সিস্টেমগুলোকে যে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যেকোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেব।

আরও পড়ুনঃ   ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণা- এ জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছি, আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এ অভ্যুত্থানকে সফল করেছেন। এ অভ্যুত্থান সংবিধানের গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানের লিপিবদ্ধ থাকতে হবে, ২০২৪ এ যারা জীবন দিয়েছেন, আমার শহীদ ভাইরা, যারা রক্ত দিয়েছেন, আমাদের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি এ ঘোষণাপত্রে থাকতে হবে। যে প্লাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ওই ঘোষণাপত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকতে হবে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হাসিব আল ইসলাম, নাবিলা তানিয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, সমন্বয়ক রিফাত রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার নেতা আবরার নাদিম ইতু, সোহেল রানা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST