৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মাটিতে পোঁতা অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ

অনলাইন ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় ওই অ্যাম্বুলেন্স চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন কামাল মৃধা।

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ সিদ্দিক‘কে রাসিক মেয়রের অভিনন্দন

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯২৭

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ওই অ্যাম্বুলেন্স চালক ভাড়ায় অ্যাম্বুলেস চালাতেন। সবসময় তার কাছে নগদ টাকা থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে তাকে গলা কেটে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST