৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

হামলাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নুরের

অনলাইন ডেস্ক : জাতীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে গিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরাই তাদের ধরে এনে ব্যবস্থা নেবে। হামলার নেপথ্যে সারজিসের নাম আসছে। তবে আমরা এটি বিশ্বাস করিনা। হামলাকারীরা আজ সংবাদ সম্মেলন করেছে। সেটার নোটিশ আবার সাংবাদিকদের দিয়েছে সারজিস। আশা করি এ বিষয়ে সে তার অবস্থান ক্লিয়ার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে বলে জানান তিনি।

জাতীয় বিপ্লবী পরিষদের প্রোগ্রামে কিভাবে ছুরি আনা হলো? জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক ভুঁইফোড় সংগঠন গঠন করা হচ্ছে, সংবাদ প্রচারের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আরও সচেতন থাকতে হবে।

আরও পড়ুনঃ   তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবির

তিনি আরও বলেন, ছাত্রলীগের স্পাই হিসেবে আন্দোলনে এসে ১০-১২ দিন মিডিয়ার সামনে কথা বলে কেউ কেউ আজকে বড় নেতা হয়ে গেছে। আমরা গত ৭ বছর যাবত লড়াই সংগ্রাম করে আজকে এ পর্যন্ত এসেছি। আমরা কেউ উপদেষ্টা হতে চাইনি, আমরা বলেছি এই সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, যতদিন সময় লাগে সংস্কারের জন্য এই সরকার সেইসময় নেক।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে গেলো? এই দাবি তুললেই হামলা করতে হবে? আমরা গণঅভ্যুত্থানের আগে মাইর খেয়েছি। এখন হাসিনার পতন ঘটেছে। আমরা কি এখনও মাইর খাবো? তাহলে এই সরকারের কি দরকার ছিলো? আমাদের রক্তের ওপর এই সরকার ক্ষমতায় বসেছে। তাদেরকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব। তার অপসারণের আন্দোলন করব।

আরও পড়ুনঃ   এ সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, আমাদের স্পষ্ট কথা, ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ নয়। যারা আপোষ করবে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। সিইসি বলেছেন, নিষিদ্ধ না হলে আ.লীগ নির্বাচনে যাবে। কথা ক্লিয়ার, গণহত্যার বিচারের আগে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবেনা। ফারুক হাসানের ওপর যে বা যারা হামলা করেছে, তাদেরকে ধরুন, নইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেয়ারে রাখা হবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাসান আল মামুন, মাহবুব জনি,যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন, সহ আইন সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সভাপতি সানাউল্লাহ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST