৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

একদিনেই ১৫ উইকেটের পতন, ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

অনলাইন ডেস্ক : চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই উপহার দিয়ে আসছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ নাকি অজিদের কর্তৃত্ব, তা জানতে আর হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। যদিও সিডনি টেস্টে এখনও তিনদিন বাকি। তবে আজ দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৪১ রান, তাদের লিড ১৪৫ রান।

আগের টেস্টগুলোর মতো পেসাররাই যে সিডনিতে রাজ করবে– সেটা পিচ রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছিল। তেমনই দেখা গেল সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই দিনে। প্রথমদিন ১১ এবং আজ (শনিবার) দ্বিতীয় দিন ‍উভয় দল ১৫ উইকেট হারিয়েছে। যেখানে নির্দিষ্ট করে কোনো দলকেই খুব একটা এগিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৮১ রানে। ফলে সফরকারীরা ৪ রানের লিড পায়।

বেশ নাটকীয় এক দিনই দেখেছে ক্রিকেটবিশ্ব। যেখানে ভারত-অস্ট্রেলিয়ার পেসাররা চিত্রনাট্য লিখেছেন। এরই মাঝে আবার সফরকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে প্রধান পেসার ও এই ম্যাচের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ’র ইনজুরি। যাকে দিনের উল্লেখযোগ্য সময় পায়নি ভারত। তবে তাদের খুব একটা সংকটে পড়তে হয়নি। ১ উইকেটে ৯ রান নিয়ে গতকাল প্রথমদিন শেষ করেছিল প্যাট কামিন্সের দল। আজ দ্বিতীয় দিন তারা ভারতকে অনুসরণ করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ওয়াসিম আকরামকে হেনস্তা!

অজিদের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বুমরাহ’র লড়াইটা জমতে পারে মনে হচ্ছিল। আজও কনস্টাসকে স্কুপ শটে বাউন্ডারি খেলেছেন এই পেসারের বলে। তবে তাকে ২৩ রানেই থামিয়ে দেন মোহাম্মদ সিরাজ। বুমরাহ’র অনুপস্থিতিতে সিরাজ-নিতীশ ও প্রসিধ কৃষ্ণারা পথ দেখিয়েছেন ভারতকে। অন্যদিকে, অজি টপঅর্ডার মার্নাস লাবুশেন (২) ও ট্রাভিস হেডরা (২) ব্যাট হাতে খুব দ্রুতই ফিরেছেন। ফলে অভিষিক্ত অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার ফিফটি না পেলে বিপর্যয় আরও বড় হতো অজিদের।

ওয়েবস্টার ১০৫ বলে ৫টি চারে ৫৭ এবং অভিজ্ঞ স্টিভেন স্মিথ ৫৭ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। এ ছাড়া অ্যালেক্স ক্যারি ২১ এবং কামিন্সের ১০ রানই স্বাগতিকদের টেনেটুনে ভারতীয় পুঁজির পথে নিয়ে যায়। তবে ৪ রানে পিছিয়ে থেকেই থামে তাদের প্রথম ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। এ ছাড়া বুমরাহ ও নিতীশ রেড্ডি ২টি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুনঃ   ঈদের পর কাল থেকে অফিস খুলছে, চলবে নতুন সময় অনুযায়ী

ম্যাচে ভারত লিড নিতে পারবে–এমন কথা হয়তো অজিদের ব্যাটিং শুরুর আগে তারাও বিশ্বাস করত না। তবে সেটি সম্ভব হয়েছে বোলারদের কল্যাণে। এবার ব্যাট হাতে কোহলি-পান্তদের বড় লক্ষ্য দেওয়ার পালা। তবে যশস্বী জয়সওয়াল ঝোড়ো শুরুর আভাস দিয়ে ২২ রানে ফিরতেই সেই স্বপ্নে প্রথম আঘাত লাগে। লোকেশ রাহুল তার আগেই আউট হয়ে যান ব্যক্তিগত ১৩ রানে। শুভমান গিল (১৩) ও বিরাট কোহলিও (৬) যথারীতি বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা আবারও বিপর্যয়ের শঙ্কায় পড়ে যায়।

ঝোড়ো ইনিংসে তাদের সেই গর্ত থেকে টেনে তোলেন ঋষভ পান্ত। সাম্প্রতিক সময়ে নিজের স্বভাবসুলভ ছন্দের অভাব দেখানো এই উইকেটরক্ষক ব্যাটার আজ ধরা দিলেন পুরোনো মেজাজেই। কব্জির মোচড়ে ফিফটি পূর্ণ করেন মাত্র ২৯ বলে। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ বলে ৬ চার ৪ ছক্কায় ৬১ রানে থামে তার ইনিংস। ভাঙে পান্ত-জাদেজার ৪৬ রানের জুটি। দিন শেষে জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট গেছে স্কট বোল্যান্ডের পকেটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST