৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর-নভেম্বরে। তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। যা নিয়ে কম নাটকীয়তা হয়নি। এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন, সেই আলোচনা চলে আসছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও জোর লেগেছে সেই হাওয়ায়।

গুঞ্জন শোনা যাচ্ছে– ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই এই টাইগার অধিনায়ক। কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেনইনি, একইসঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল (শুক্রবার) রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’

আরও পড়ুনঃ   অপারেশন ডেভিল হান্টে কোন দুষ্কৃতকারী যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়ানাড়া করছিলেন তামিম। তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন,‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’ পরে একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবি ও শাহিন আফ্রিদিরা। অন্যদিকে, শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মোহাম্মদ নবির আমন্ত্রণেই তিনি হাজির হন কালকের নৈশভোজে, পরে সেখানে যোগ দেন তামিম-শাহিনরা। ভিডিওতে আফ্রিদিকে নবির অবসর প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। প্রথমে ইতস্তত করলেও পরে আফগান তারকা বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, এরপর টি-টোয়েন্টিই খেলব শুধু।’

আরও পড়ুনঃ   কত টাকা পুরস্কার পান নোবেলজয়ীরা?

তবে এ নিয়ে আপত্তি জানান আফ্রিদি। চিটাগাং কিংসের এই মেন্টর বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’ পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিমসহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান। তামিমও করাচির বিরিয়ানির প্রশংসা করেন। এর আগে কিছুদিন আগে বাংলাদেশি এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গেও আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে, দুবাইয়ের মাটিতে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST