৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জুমাতুল বিদা আজ, বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি সারা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুমা।

মূলত, আরবি ১৪৪৫ হিজরির রমজান মাসের শেষ জুমা হিসেবে আজকের দিনকে জুমাতুল বিদা বলা হচ্ছে। সে উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কানায়-কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে মুসল্লিদের উপস্থিতি। একইসাথে আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করবেন মুসল্লিরা।

শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুরে জুমার নামাজের আগেই বায়তুল মোকাররমে আসতে শুরু করেন মুসল্লিরা। আর আজানের সময়ই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের এরিয়া। পরে বারান্দা এবং খোলা অংশ ছাড়িয়ে মার্কেটের ভেতরে পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়ান অনেকে। অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসেন শিশু-কিশোররাও।

আরও পড়ুনঃ   নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

মসজিদে আসা মুসল্লিরা বলছেন, রহমত, বরকত এবং মাগফেরাতের মাস রমজান শেষ সময়ে উপনীত হয়েছে। তাই মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে শেষ জুমার দিন মসজিদে আগেভাগেই এসেছেন তারা।

শরিফুল ইসলাম নামের এক মুসল্লি বলেন, মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।
সারা বিশ্বেই পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। তাই একটু আগেভাগেই মসজিদে এসেছি। সাথে ছেলেকেও নিয়ে এসেছি।

আরও পড়ুনঃ   একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

আব্দুর রহমান নামের আরেক মুসুল্লি বলেন, রমজান মাস এমনিতেই ফজিলতপূর্ণ মাস। অন্যান্য সকল মাসের চেয়ে উত্তম। আর শুক্রবার দিনও সবার কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সবাই উৎসবের আমেজ নিয়ে নামাজ আদায় করতে আসেন। মসজিদে নামাজ পড়ার পর আল্লাহর রহমত, মাগফিরাত, ও বরকতের জন্য দুআ করে। তাছাড়া এটি একটি বড় ধরনের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার এবং মুসলিম সমাজের ঐক্যের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST