৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মাঝরাস্তায় মেসির সঙ্গে সেলফি, বিশ্বাস হচ্ছে না ভক্তের

অনলাইন ডেস্ক : হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। যার কারণে আর্জেন্টিনার সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে তিনি খেলতে পারেননি। এমনকি প্রধান এই তারকাকে ছাড়া চারটি ম্যাচও পার করল ইন্টার মায়ামি। সর্বশেষ আজ (বৃহস্পতিবার) মেসিকে দর্শক বানিয়েই মেক্সিকান ক্লাব মন্টেরের কাছে মায়ামি ২-১ গোলে হেরেছে। পরবর্তীতে মাঝরাস্তায় ভক্তের আবদার মিটিয়ে গাড়ি থামিয়ে সেলফি তোলেন মেসি।

তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মেসি। তা দেখে আর্জেন্টাইন তারকার নাম ধরে ডাক দেন রাস্তার ধারে হাঁটতে থাকা কয়েকজন ভক্ত। পরবর্তীতে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে ছবি তোলার আবদার মেটান মেসি, তবে বিষয়টি তখনও এক নারী ভক্তের বিশ্বাস হচ্ছিল না।

আরও পড়ুনঃ   তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না। ধন্যবাদ লিও, আমি তোমাকে ভালোবাসি। আমি কাঁপছি।’ বোঝাই যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেয়ে আনন্দের আতিশয্যে ভেসে যাচ্ছেন সেই ভক্ত। তাই তো পছন্দের তারকাকে কাছে পেয়ে অনুভূতি জানাতে একটু ভুল করেননি!

এদিন সকালেই (বাংলাদেশ সময় অনুযায়ী) মন্টেরের কাছে মায়ামির ২-১ গোলের হার মাঠে বসে দেখেছেন মেসি। গত ১৩ মার্চ ন্যাশভিলকে হারিয়ে মায়ামিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেসি। সে ম্যাচে গোল করার পাশাপাশি চোটও পেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চোটের কারণে এরপর মায়ামির হয়ে তার আর মাঠে নামা হয়নি। এরপর সবমিলিয়ে তাকে ছাড়াই মায়ামির ক্লাবটি খেলেছে চার ম্যাচ। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মাঠে ফিরতে পারেন মেসি।

আরও পড়ুনঃ   জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন মহাতারকার চোটের সর্বশেষ জানিয়েছেন মায়ামি কোচ টাটা মার্টিনো, ‘আগেই বলা হয়েছে, (মেসির) পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। আজ তাকে খেলানোটা ঝুঁকি হয়ে যেত। সে পুরোপুরি প্রস্তুত নয়, আর এটা দেখা যেতে পারে কলোরোডো ও মন্টেরের বিপক্ষে পরের দুটি ম্যাচেও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST