১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি’

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন। ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করে থাকেন।

এদিকে সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট করে অভিনেত্রী উল্লেখ করেছেন, ‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি।’

আরও পড়ুনঃ   বিশ্বের অনেকেই চেনে শাকিব খানকে : তমা মির্জা

সাফার কথায়, ‘ভালবাসা দাও, স্নেহ করো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই বছর আপনাদের স্বপ্ন বৃদ্ধি হোক, হৃদয়ে আনন্দ এবং আত্মায় ইতিবাচকতা নিয়ে আসুক। জীবন একটি ক্যানভাস – এটিকে সাহসী স্বপ্ন, প্রাণবন্ত উদারতা এবং সীমাহীন আশা দিয়ে আঁকুন।’

শেষে লিখেছেন, ‘আসুন এই বৃদ্ধির পথে হাতে হাত রেখে ইতিবাচকতা ছড়িয়ে দেই। একসাথে, আমরা চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারি এবং জীবনকে অসাধারণ করে তুলতে পারি। আপনাদের সবাইকে ভালোবাসি।’

ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরের জন্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সবার জীবনেই নেমে আসুক অনাবিল সুখ ও শান্তি।’

আরও পড়ুনঃ   বিতর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী

প্রসঙ্গত, আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST