১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি: পাবনায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

আরও পড়ুনঃ   দাড়িপাল্লার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন জামায়াত প্রার্থী

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সে মুমূর্ষু অবস্থায় রাস্তার ওপর পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। এবার ফরম পূরণ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় বসার কথা ছিল তার।’

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো রূপপুর প্রকল্পের শ্রমিকের

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১১

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৩

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৬

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৭

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৮

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST