১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হীরক জয়ন্তী পালন

শাজাহান পাঠান,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “বিশ্বাস, একতা ও সমৃদ্ধির সোপানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৬০ বছর পূর্তি ‘হীরক জয়ন্তী’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলার বনপাড়াস্থ গীর্জা মাঠে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী ক্যাথলিক খ্রিস্টান ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, এসটিডি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরৗেস, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহী, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া, ভাইস চেয়ারম্যান সেন্টু পল কস্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল গমেজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। হীরক জয়ন্তী উপলক্ষে ১৯৬৪ সাল থেকে ২০২৪ সাল সুদীর্ঘ ৬০ বছর পর্যন্ত ক্রেডিট ইউনিয়নের অবদান রাখার জন্য প্রয়াত ও সাবেক এবং বর্তমান সমবায় নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও হীরক জয়ন্তী স্মরণিকার মোড়ক উন্মোচন, ঐতিহ্যবাহী বৈঠকি গান, জুবিলী কুপন ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হীরক জয়ন্তী উৎসবে ক্রেডিট ইউনিয়নের সদস্যসহ তাদের পরিবারের ৪ সহস্রাধিক সদস্য অংশ নেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাপের কামড়ে সুস্থতার হার ৭০ শতাংশ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST