৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আইনজীবী হয়েও কেন জুয়ার প্রচারণায়, এড়িয়ে গেলেন পিয়া

অনলাইন ডেস্ক : কোনো খেলা বা টুর্নামেন্ট আসলেই বিভিন্ন ধরনের জুয়ার অ্যাপের প্রচারণায় দেখা যায় দেশের তারকাদের। সেসব তারকাদের বেশিরভাগই সাধারণত জুয়ার অ্যাপের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবেই নিয়োগপ্রাপ্ত থাকেন। ঢাকাই চিত্রনায়িকা পরীমণি থেকে শুরু করে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলী, নুসরাত ফারিয়ার মতো তারকারাও এর সঙ্গে যুক্ত হয়েছেন; আবার সমালোচনায়ও পড়েছেন তারা।

এবার এই কারবারের সঙ্গে দেখা গেল এখনকার সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে। এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের প্রচারণায় কথা বলতে দেখা গেল এই তারকাকে।

গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেই জুয়ার অ্যাপের প্রচারণার একাধিক ভিডিও শেয়ার করেন পিয়া জান্নাতুল। বলে রাখা ভালো, এই মডেল ও অভিনয়শিল্পী একজন পেশাদার আইনজীবীও। তাই এই জুয়ার অ্যাপের প্রচারণায় তার সংযুক্ত থাকার বিষয়টি নেটিজেনদের অনেকেই ভালোভাবে নেননি।

আরও পড়ুনঃ   বিশ্বের অনেকেই চেনে শাকিব খানকে : তমা মির্জা

বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হন পিয়া জান্নাতুল। আইনজীবী হয়েও কেন জুয়ার প্রচারণায়, এ প্রসঙ্গ এড়িয়ে তার যুক্তি, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

আরও পড়ুনঃ   নিজেকে বদলে ফেলেছেন বিদ্যা বালান, কিন্তু কিভাবে?

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST