৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় : অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে। তবে না, সিনেমা কিংবা অভিনয়ের কোনো কাজে নয়। এমনকি ক্রিকেটার হিসেবেও নয়, শাকিব রয়েছেন ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে।

ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার। তার দলে খেলবেন লিটন দাস, মুস্তাফিজ, জেসন রয়ের মতো তারকারা।

বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় শাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, শাকিব খান একটার পর একটা স্বপ্নপূরণ করে চলেছেন।

আরও পড়ুনঃ   স্বামীর সঙ্গে যেভাবে সম্পর্ক ঠিক রাখেন পিয়া জান্নাতুল

অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে, আলহামদুলিল্লাহ।’

অপু মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হতো।

নায়িকার কথায়, ‘আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে…আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল। আমার গর্বে মনটা ভরে যায়।’

আরও পড়ুনঃ   বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন ববি

শাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন, ‘অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময়। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন।’

এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন থাকবে অপু বিশ্বাসের। তিনি বলেন, ‘তার দলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ঢাকা ক্যাপিটালস যেন শিরোপা জিতে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST