৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে, সীমান্তে নিহত ৮

অনলাইন ডেস্ক : পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার সীমান্তে নতুন করে সংঘাতে আফগানিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে।

আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষের সময় আফগানিস্তানের অন্তত আটজন নিহত এবং বেসামরিক নাগরিকসহ ১৩ জন আহত হয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর থেকে দুই পক্ষই গুলি বিনিময় করছে।

সংঘাতে পাকিস্তানের এক ফ্রন্টিয়ার কর্পস সৈন্য নিহত হয়েছেন এবং আরও ১১ জন তাজা সংঘর্ষে আহত হয়েছেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আফগান জঙ্গিদের পাকিস্তানে অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টার পর এই সংঘাত শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ   বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতাল, বেশি এশিয়ায়

এর আগে গত শুক্রবার রাতেও জঙ্গিরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জঙ্গিরা আফগান বাহিনীর সাথে যোগ দেয় এবং শনিবার সকালে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সামরিক পোস্টে গুলিবর্ষণ করে।

আফগান বাহিনী এবং জঙ্গিরা দিনব্যাপী সংঘর্ষে পাকিস্তানের ঘোজগড়ি, মাথা সাঙ্গার, কোট রাঘা এবং তারি মেঙ্গল এলাকায় সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের সীমান্ত চৌকি ত্যাগ করতে বাধ্য করেছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়

প্রসঙ্গত, পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে আফগান জঙ্গিদের কর্মকাণ্ডের বিষয়ে কাবুলের কাছে উদ্বেগ জানিয়ে আসছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আফগান সরকারকে টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন।

এসময় তিনি বলেছিলেন, আফগান মাটি থেকে পাকিস্তানে হামলা পরমাণু অস্ত্রধারী এই দেশটির জন্য একটি “রেড লাইন”। তিনি আরও বলেন, এই ইস্যুতে কাবুলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইসলামাবাদ, কিন্তু সংলাপ এবং হামলা “একসাথে চলতে পারে না”।

আফগান তালেবানরা তাদের দেশে অবস্থানরত টিটিপি সন্ত্রাসীদের ক্রমাগত সমর্থন দিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST