২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাদ্রিদ থেকে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট

অনলাইন ডেস্ক : সাড়ে তিন বছর ধরে দেশের অন্যতম প্রধান ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। গ্যালারি, মাঠ, অন্যান্য সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু অপেক্ষা ফ্লাডলাইটের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের জন্য আধুনিক ফ্লাডলাইট আসছে স্পেনের মাদ্রিদ থেকে।

ফ্লাডলাইটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েক মাস আগেই। বিসিবির পরিচালক মাহাবুব আনামের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের কাজ পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের শর্ত ছিল ফ্লাডলাইট শিপমেন্টের আগে পরিদর্শনের। সেই শর্ত অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) মাহবুব মোরশেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রকৌশলী, ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব স্পেনের মাদ্রিদে গিয়েছিলেন। এদের সকল খরচ ঠিকাদার প্রতিষ্ঠানই বহন করেছে। মন্ত্রণালয়-ক্রীড়া পরিষদের কোনো অর্থ ব্যয় হয়নি।

আরও পড়ুনঃ   ঘর পেয়ে বদলে গেছে মানুষের জীবনমান : শেখ হাসিনা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিপস কোম্পানির লাইট স্থাপিত হবে। ফিলিপসের সদর দপ্তর নেদারল্যান্ডস হলেও ফ্লাডলাইট কারখানা মাদ্রিদ। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা মাদ্রিদেই যান। ফিলিপসের ফ্লাডলাইট দেখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বানার্ব্যু স্টেডিয়ামেও গেছেন তারা। সেই স্টেডিয়ামে লাইটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কেও অবগত হয়েছেন।

আরও পড়ুনঃ   বিসিবি পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

সকল কিছু পর্যবেক্ষণ করে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিবাচক সম্মতি দেয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুততার সঙ্গে স্পেন থেকে ফ্লাডলাইট বিমানযোগে ঢাকায় আনার ব্যবস্থা করছে।

চলতি সপ্তাহের মধ্যে ফ্লাডলাইট স্পেন থেকে ঢাকায় এসে পৌছাবে। ঢাকায় আসলেও ফ্লাডলাইট স্থাপনের কাজে একটু অপেক্ষা করতে হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ বুয়েটের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ফ্লাডলাইটে এবং গ্যালারি শেডে কত শতাংশ লাইট কিভাবে স্থাপন হবে। এই প্রতিবেদন পাওয়ার পর লাইট স্থাপনের কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST