২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ. কোরিয়ায় বিমানটি ‘পাখির আঘাতে’ বিধ্বস্ত হতে পারে

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার ১৮১ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুইজন বাদে বিমানের বাকি সব আরোহী প্রাণ হারিয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং-হুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়ত বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। “

আরও পড়ুনঃ   ‘ইসরায়েল পরাজয় স্বীকার করেছে’, বললেন হামাস নেতা

তবে ভিডিওতে নীল পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন, ল্যান্ডিং গিয়ারের কিছুটা ত্রুটির কারণে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রানওয়ে স্পর্শ করার পর পেটের অংশ দিয়ে রানওয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছিল বিমানটি। এর কিছুক্ষণ পরই কোনো কিছুতে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এটি। তাৎক্ষণিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর বাকি যেসব আরোহী আছেন তাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সর্বশেষ তথ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST