২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৩৮ রানে ৮ উইকেট হারিয়ে অবিশ্বাস্য হার শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে অবিশ্বাস্য ও নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ উপহার দিয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে চারিথ আসালাঙ্কার লঙ্কান শিবির শেষদিকে ভয়াবহ পতন দেখেছে। ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচটি হাত ফসকে গেছে সফরকারী দলটির। বিপরীতে হারের প্রহর গুনতে থাকা নিউজিল্যান্ড ৮ রানের দারুণ এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (শনিবার) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ১৩.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১২১ রান তোলে শ্রীলঙ্কা। ওই সময় ম্যাচটির লাইভ ধারাবিবরণীতে ইএসপিএন ক্রিকইনফো তাদের জয়ের সম্ভাবনা দেখছিল– ৯৮.১৩ শতাংশ। এর পর থেকেই বিপর্যয়ের শুরু। দুই ওপেনারের বিদায়েই লঙ্কানদের লড়াই থামে। বাকিরা যাওয়া-আসার মিছিল করে অলআউট হয় ১৬৪ রানে।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক কিউইদের টপঅর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। অষ্টম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা টিম রবিনসনকে (১১) দিয়ে শুরু। এরপর একে একে হতাশা নিয়ে ফিরেছেন রাচিন রবীন্দ্র (৮), মার্ক চ্যাপম্যান (১৫), গ্লেন ফিলিপস (৮) ও মিচেল হেই–রা (০)। ৯.৫ ওভারে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ছোট পুঁজিতে থেমে যাওয়ার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। এরপরই রেকর্ডগড়া জুটি বাধেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল।

আরও পড়ুনঃ   নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এই দুজন কিউইদের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১০৫ রানের জুটি গড়েন। এর আগে ওই পজিশনে ম্যাককালাম ও লুক রনকির ৮৫ রানের জুটি ছিল সর্বোচ্চ। মিচেল ৪২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬২ এবং ব্রেসওয়েল ৩৩ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ রান করেন। এই জুটিই নির্ধারিত ওভারে ১৭২ রানের লড়াকু পুঁজি এনে দেয় কিউইদের। যদিও শেষ ওভারে তারা মাত্র ১ রান যোগ করতেই হারিয়েছে ৩ উইকেট। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন বিনুরা ফার্নান্দো, মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

লক্ষ্য তাড়ায় দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। পাওয়ার প্লের ৬ ওভারে ৫৬ এবং প্রথম ১০ ওভারে তারা তোলেন ৯৬ রান। তাদের ম্যারাথন জুটি থামে দলীয় ১২১ রানে। ৩৬ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৬ রানে আউট হয়ে বিপদের শুরুটা করেন মেন্ডিস। এরপর কোনো রান যোগ না হতেই পরপর বিদায় নেন কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। দুজনই ফেরেন রানের খাতা খোলার আগে। আসা-যাওয়ার মিছিলে তাদের ভরসা ছিলেন নিশাঙ্কা। ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯০ রানে নিশাঙ্কার বিদায়ে লঙ্কান আকাশে ঘন অন্ধকার নেমে আসে।

আরও পড়ুনঃ   কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করেনি, এটাই দুর্ভাগ্য : প্রধানমন্ত্রী

দুই ওপেনার ছাড়া শ্রীলঙ্কার আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৪ রান। ২ উইকেট হারিয়ে আসালাঙ্কার দল ৫ রান যোগ করতে পারে আর। ৮ উইকেটে ১৬৪ রান তুলেই তাদের হারের হতাশায় ডুবতে হয়। কিউইদের পক্ষে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নেন জ্যাকব ডাফি। এ ছাড়া ম্যাট হেনরি ও জাকারি ফকস ২টি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST