২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর প্রথম নারী এসপির যোগদান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কঙ্গোতে কাজ করেছেন।

আরও পড়ুনঃ   রাবির মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা

ফারজানা ইসলাম রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৬১৮ জনকে ৩৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারেও রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় সাংবাদিকরাও আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠপর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খায়রুল আলম ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST