২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অগ্নিকাণ্ড বিপ্লববিরোধী ষড়যন্ত্র : বিপ্লবী ছাত্র পরিষদ

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদ পুনর্বাসনে জড়িত আগস্ট বিপ্লববিরোধী দেশি-বিদেশি কুচক্রী মহল সচিবালয়ে অগ্নিসংযোগে জড়িত বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটির দাবি, নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতা ছাড়া সচিবালয়ে ১০ ঘণ্টা ধরে আগুন জ্বলা সম্ভব নয়। তাই দায়িত্বপ্রাপ্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সচিবালয়কে লক্ষ্য করে একের পর এক অস্থিরতার জন্ম দেওয়া হয়েছিল। এক পর্যায়ে আনসার বিদ্রোহের নামে সচিবালয় দখল করা হলে বিপ্লবী ছাত্ররা সচিবালয় রক্ষা করে। এরপর থেকে সচিবালয়কে দিন-রাত ২৪ ঘণ্টা সার্বিক কঠোর নিরাপত্তার আওতায় আনা হলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসে। কিন্তু হঠাৎ করে প্রশাসন ক্যাডাররা আন্দোলনে নামার ঘোষণা দেওয়ার পর পরই বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই ছাত্র উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় ভস্মীভূত হয়ে যায়। ফলে এটি সহজেই বোঝা যায় যে, গোটা সরকারের মধ্যে শুধু আগস্ট বিপ্লবের ভ্যানগার্ড ছাত্র প্রতিনিধিদেরই টার্গেট করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

বিপ্লবী ছাত্র পরিষদ নেতৃদ্বয় বলেন, দুই ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয় টার্গেট করে অগ্নিসংযোগ করায় সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিযুক্ত সবাইকে বরখাস্ত করে তদন্তের আওতায় আনা অত্যাবশ্যক। তাহলে এটিও বের হয়ে আসবে যে, তারা কে বা কার নির্দেশে সচিবালয়ে নাশকতা প্রতিহত করেনি।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST