২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলোর কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুনঃ   পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই: তারেক রহমান

আসিফ মাহমুদ বলেন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছিল। সেই নথিগুলো পুড়ে গেছে। তবে পিরোজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে মিছিলের ডাক হাসনাতের

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST