২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : আজ ২৬ ডিসেম্বর সকাল ১১:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি’র সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

নভেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের বর্তমান প্রেক্ষাপটসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগ থেকে প্রতিবেদন তুলে ধরা হয়। এছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে নানা কৌশল নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন। এছাড়াও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহী’র বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   শিক্ষকদের বিভিন্ন দাবিতে বানেশ্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

আরএমপি’র এই সভা সামগ্রিকভাবে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১২

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৪

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৫

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৬

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৭

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৮

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৯

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST