২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় অবৈধ চিমনী ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অর্থদন্ড দেড় লাখ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা ৫টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনে মোবাইল কোট পরিচালনায় এসব অবৈধ ইট ভাটার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ইট ভাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মাহিন ব্রিকস এর ১,০০,০০০ লাখ এবং কেএআর ব্রিকসের ৫০,০০০ হাজার টাকা। পাশাপাশি ৩টি ইটভাটায় এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন। এ অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানের ৫টি অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট পুড়ানোর চুলি গুড়িয়ে দেয়া হয়েছে। গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনী ইট ভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকসে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ওইসব ইট ভাটার ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ   জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

অবৈধ ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে ৫টি ভাটার মধ্যে ২টি ইট ভাটার দেড় লাখ টাকা জরিমান করা হয়। বাকি তিনটি ভাটায় অভিযানের সময় ভাটার স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।

এরই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ   চারঘাটে কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, ড্্রাম চিমনী ইটভাটা পরিবেশ নষ্ট করছে। অবৈধ ভাবে গড়ে উঠা ওই সকল ইট ভাটায় দিব্যি কাঠ পুড়ানো হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকী। অবৈধ ভাবে তৈরি ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে। প্রায় সময় ওই সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। গত বছরেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। এবারও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ প্রতিটি ইট ভাটায় অভিযান পরিচালিত হবে।

সহকারী কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে অর্থদন্ডের পাশাপাশি ড্্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST