২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বড় পুরস্কার পেলেন জাঙ্গু

অনলাইন ডেস্ক : আমির জাঙ্গু নামটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয়। যদিও ওয়েস্ট ইন্ডীজ ক্রিকেটে জাঙ্গুকে নিয়ে আলোচনা চলছে বেশ কিছুটা দিন ধরেই। উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ছন্দে। সেই সুবাদেই জায়গা পেয়েছিলেন বাংলাদেশ দলে। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন জাঙ্গু।

সদ্য সমাপ্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক জাঙ্গুর সেঞ্চুরিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩২১ রান করেও সেদিন রক্ষা হয়নি বাংলাদেশের। অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির পুরস্কারটাও এবার পাচ্ছেন আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ডাক পেয়েছেন তিনি।

জাতীয় দলে জায়গা করে নিতে অবশ্য ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ছন্দটাও কাজে লেগেছে তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস।

আরও পড়ুনঃ   ক্রীড়া দিবস দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার জাভেদ

আর সাদা পোশাকে চারদিনের ম্যাচে ৬৩ এর বেশি গড়ে করেছেন ৫০০ রান। ছিল দুই সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। ৫ ম্যাচ শেষে হয়েছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক। সবমিলিয়ে আমির জাঙ্গুর জন্য জাতীয় দলে ঢোকার রাস্তা অনেকটা পরিষ্কারই ছিল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাঙ্গুর সঙ্গে ডাক পেয়েছেন গুদাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর ফের সাদা পোশাকে হাজির হচ্ছেন তিনি। এই দুজনের জায়গা করে দিতে বাদ পড়েছেন শামার জোসেফ এবং আলজারি জোসেফ। শামার পড়েছেন ইনজুরিতে। তাকে বেশ কিছুদিনের জন্যই থাকতে হবে মাঠের বাইরে। আর আলজারি জোসেফ বাদ পড়েছেন ‘ব্যক্তিগত কারণে’।

আরও পড়ুনঃ   এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা জানালেন আর্নল্ড

জানুয়ারি মাসের এই সিরিজের দলে বাকি আর কোনো পরিবর্তনই থাকছে না। ১৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজের মধ্যে দিয়ে ২০০৬ সালের পর প্রথমবার পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। মাঝে উইন্ডিজ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছিল নিরেপেক্ষ ভেন্যুতে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST