২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় অনুষ্ঠিত হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল এর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। রবিবার অনুষ্ঠিত হয় ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা।

তিনটি কেন্দ্রের মধ্যে কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০০১ সাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ওই কেন্দ্রে নবম শ্রেণির ভোকেশনাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ   কিউএস র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় ৩১২তম অবস্থানে রাবি

চলতি বছর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করেছে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ২৬১ জন শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা।

বাগমারা উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে অংশ গ্রহণ করেছে।

নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা। ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল কামাল মোহাম্মদ ফারুক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ প্রামানিক। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ইউএনওর প্রতিনিধি। অন্যদিকে ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজ ও হাট গাঙ্গোপাড়া বিএম কলেজে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST