২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন।

আজ ২২ ডিসেম্বর সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন।

তিনি বক্তব্যে বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে এবং জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   র‍্যাঙ্কিংয়ে বেহাল দশা, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক বসবাসের অনুপযুক্ত হয়ে পরে। এই প্রতিকূলতার মধ্যে থেকেও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছিলেন।

রাজপাড়া থানার এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি’র পুলিশ কমিশনার একটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশ দেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদানের পর মহানগর পুলিশের সার্বিক কল্যাণ, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে আবাসন সংকট নিরসনে আজ রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   অবরোধ তুলে নিলেন রাবি শিক্ষার্থীরা: নতুন কর্মসূচি ঘোষণা

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ভবনটি পরিদর্শন করেন। উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে রাজপাড়া থানার সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST