২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপি মহাসচিবের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ এফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সবমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুত হননি। তার মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হলো।

বিএনপি মহাসচিব শোক বার্তায় হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিএম কাদের।

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনের ভোট গণনায় একটু বেশি সময় লাগবে : ইসি সচিব

তিনি বলেন, হাসান আরিফ ছিলেন একজন মেধাবী আইনজীবী। তিনি একজন আদর্শবান মানুষ হিসেবেই সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ এক আলোকিত সন্তানকে হারালো।

সিপিবির শোক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, প্রয়াত হাসান আরিফের কর্মময় জীবন দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

এবি পার্টির শোক
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের নেতারা বলেন, হাসান আরিফ ছিলেন বাংলাদেশের আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুনঃ   পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত, বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের

খেলাফত মজলিসের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু এ তথ্য জানিয়েছেন।

শোকবাণীতে তারা বলেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন প্রাজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনে তৎপর থাকতেন। তার মত একজন গুণী ব্যক্তিকে হারিয়ে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১০

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১১

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৪

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৫

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৬

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৭

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৮

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১৯

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

২০

Design & Developed by: BD IT HOST