১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফিফার সবুজ সংকেত, হামজা এখন বাংলাদেশের

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেললেও লাল-সবুজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে ছিল অনেক দিনের। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে উঠা ইংল্যান্ড। তার পরিবারের ইচ্ছা ছিল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এ জন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র নিয়েছে ফেডারেশন। এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে।

আরও পড়ুনঃ   ১৫ বছর পর বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ

প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয়। হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এ নিয়ে বিশেষ করে। হামজার সাথে রক্তের সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক এটা বাফুফে পুনরায় প্রমাণ করেছে। ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST