১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সাংবাদিক সম্মেলন

0-0x0-0-0#

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানকে নিয়ে অপপ্রচার ও মিথ্যে সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, গত ১৫ই ডিসেম্বর সুলতান মাহমুদ তারেক তানোরে গাড়ী বহর নিয়ে পথ সভা করতে আসেন। এসময় তাদের মধ্যে হট্রগোলের ঘটনা ঘটে। ওইদিন জননেতা মিজানুর রহমান মিজান ঢাকায় অবস্থান করছিলেন। অথচ ওই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে পরিকল্পিত ভাবে তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যে বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও গায়েবী তথ্য দিয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছেন সুলতান মাহমুদ তারেক।

বুধবার দুপুরে তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যে তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর উপজেলা কৃষকদল সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক ও পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, আ’ লীগ সরকারের আমলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার

আওয়ামী লীগের দুঃসময়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়ার পাশাপাশি একাধীক মামালা হামলা ও একাধীকবার কারাবরনের স্বীকার করেছেন মিজানুর রহমান মিজান। শত নির্যাতন ও হামলা মামলার স্বীকার হয়েও রাজপথের লড়াই সংগ্রামের সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নেতাকর্মি সমর্থকদের পাশে থেকে সর্বদা আগলে রেখেছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তার বিরুদ্ধে শুরু হয়েছে সড়যন্ত্র। ৫ই আগষ্টের পর কারা মুক্ত হওয়া জননেতা মিজানুর রহমান মিজান নেতা কর্মীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। তার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে দলীয় ও সামাজিক ভাবে হেউ করতে তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ও সংবাদ প্রকাশ করাচ্ছেন ওই কুচক্রী মহল। এসব সড়যন্ত্রের বিরুদ্ধে সকলস্তরের নেতাকর্মিদের ধর্যের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জাননো হয় সাংবাদিক সম্মেলনে।

তানোর উপজেলা, তানোর পৌর ও মুন্ডমালা পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিএনপি নেতা অধ্যাপক নুরুল নুরুল ইসলাম, উমর আলী, তানোর পৌর যুবদর সাবেক সভাপতি আব্দুল মান্নান, তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক জনি, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আবু সাইদ বাবু, সেচ্ছাসেবক দল নেতা ওবায়দুর রহমান ও মাহাবুর রহমানসহ তানোর উপজেলা, তানোর ও মুন্ডমালা পৌর সভারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বুক পেতে দেব, নিজের জান দেব : মিনু

তবে, উক্ত সাংবাদিক সম্মেলনে তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন না। এবিষয়ে সুলতান মাহমুদ তারেকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হরেও তিনি রিসিফ করেননি। উল্লেখ, ৫ই আগষ্টের পর থেকে সুলতান মাহমুদ তারেক বিভিন্ন সময়ে গাড়ী বহর নিয়ে তানোরে এসে নিজেকে বিএনপির দলীয় সাংমদ পদে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা দিয়ে শোডাউন দিয়ে জনসংযোগ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST