৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বুক পেতে দেব, নিজের জান দেব : মিনু

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমাদের সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনীর মত গুলি করে হত্যা করবে; আমরা চুপ থাকতে পারি না। আমরা নিজের জান দেব।

আমাদের উপরে গুলি করুক। আমাদের জীবনের শেষ সময়। কিন্তু তাদেরকে (শিক্ষার্থী) আমরা হত্যা হতে দেব না। প্রয়োজনে তাদের সামনে দাঁড়িয়ে বুক পেতে দেব।’

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদকিদের এ কথা বলেন তিনি। মিনু নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন। তার পাশে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলুসহ ১৪ জন খালাস

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সুখে-দুখে পাশে ছিলাম। রাজশাহীবাসীকে আমরা অনুরোধ করব- ছাত্র সমাজের অসহযোগ আন্দোলন, এটা আজকে জাতির মুক্তির আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে তারা যা যা অনুরোধ করেছে তার সবকিছু মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

অভিভাবকরা মা হিসেবে, কেউ বাবা হিসেবে পাশে দাঁড়িয়েছেন। আমি বিএনপির উপদেষ্টা হিসেবে আমার নৈতিক সমর্থন আছে। আমাদের মহাসচিব সাহেব বলে দিয়েছেন সকল নেতা-কর্মীদের এই আন্দোলনকারীদের পাশে থেকে সহযোগিতা করার। সবাই আমরা সব কিছুতে পাশে থাকব।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হামলা কেনো করবে। শান্তিপূর্ণ আন্দোলন করবে। অনেক সময় পরিস্থিতির কারণে অনেকে কিছু হয়তো ভুল করে বসে। আমি তাদের মুরব্বি হিসেবে বলব- জ্বালাও পোড়াও এর পথে কেউ যেনো না যায়। অনেক সময় হয় কী, আন্দোলনের সময় আশে পাশে অনেক লোকজন ঢুকে যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

আমি তো অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা মূল নেতৃত্ব ছিলাম।’
মিনু বলেন, ‘আমার সন্তান বিদেশে লেখাপড়া করে। তার বন্ধুরা শহিদ হয়ে গেছে। তার রুমমেট ছিল আদনান। কেউ অপরাধ করলে তার শাস্তি পাবে। তবে আমি আমার ছেলেদের সেই শিক্ষা দেয়নি। আমার ওয়াইফ (স্ত্রী) সে মা হিসেবে গিয়েছিল আন্দোলনে।’

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST