১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আগেই তো দেখতে ভালো ছিলেন’ — বলে গৌরীকে কটাক্ষ

অনলাইন ডেস্ক : শাহরুখ পত্নী গৌরী খানের ইন্টিরিয়র ডিজাইন বলিউডের বহু তারকার অন্দরমহল সাজিয়ে তুলেছে। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন। একইসঙ্গে বলেছেন দিল্লিতে ‘গৌরী খান ডিজাইনার সেন্টার’ও খুলবেন তিনি।

সেখানে প্রচারের জন্য তৈরি করা ভিডিও এবং ফটোশুটের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গৌরীকে দেখে অনেকেরই মনে হয়েছে বোটক্স করিয়েছেন তিনি। এমন চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এসব না করলেও চলত। আগেই দেখতে ভালো লাগত গৌরীকে।

অভিনেতা-অভিনেত্রীরা চেহারায় পরিবর্তনের জন্য মাঝেমধ্যেই নানা পন্থার অবলম্বন করে থাকেন। বোটক্স তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়। তাই গৌরীর ক্ষেত্রেও খুব সহজেই বিষয়টিকে বোটক্স বলেই ধরে নিয়েছেন নেটিজেনরা। আর তা নিয়ে চলছে ট্রলিং।

আরও পড়ুনঃ   আম্বানিদের বিয়েতে আমন্ত্রিত থেকেও জাননি তাপসী

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গৌরীর কিছু ছবি শেয়ার করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘গৌরীকে খুব অন্যরকম দেখাচ্ছে।’ কেউ আবার হিনা খান, শেহনাজ গিল ও ক্রিস জেনারের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন গৌরীর চেহারার।

পোস্টের কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে খারাপ বোটক্স। তার নাকটাও খুব খারাপ দেখাচ্ছে।’ গৌরী নাকি নিজেকে অভিনেত্রী হিসেবে তুলে ধরার জন্যই এমন চেহারায় পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন বলেও দাবি ভক্তদের।

আরও পড়ুনঃ   সাদায় অপুর নতুন লুক, চমকে গেলেন পূজা চেরিও

প্রসঙ্গত, গৌরী খান ২০১২ সালে মুম্বাইয়ে তার নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনের কোম্পানি শুরু করেন। শুধু সেলিব্রিটি নয়, গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। মাঝেমধ্যেই নানা ধরনের ছবিও তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে।

তবে চেহারায় পরিবর্তন নিয়ে এমন চর্চায় অনেকেরই আবার মত ভিন্ন। গৌরীর সৌন্দর্যের বর্ণনা করে তাঁরা পাশে দাঁড়িয়েছেন। কারও কারও মতে তিনি এমনিই সুন্দরী। এসবের প্রয়োজন নেয় একেবারেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST